এক অ্যাপে স্বাস্থ্যের জরুরি সব সেবা

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১২:৩০ এএম

দেশের স্বাস্থ্যসেবা ও জরুরি সহায়তা খাতে প্রযুক্তিনির্ভর সমন্বিত সেবা নিশ্চিত করতে গত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ‘অল সমাধান’। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অল সমাধান এমন একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে নাগরিকদের দৈনন্দিন স্বাস্থ্যসেবা ও জরুরি মুহূর্তের সহায়তা এক অ্যাপেই সহজভাবে পাওয়া যাবে। এই অ্যাপের মূল লক্ষ্য হলো সময়মতো সেবা পৌঁছে দেওয়া, স্বাস্থ্যসেবাকে আরও সহজ করা, এবং একইসঙ্গে ফার্মেসি, ডেলিভারি ও অ্যাম্বুলেন্স পার্টনারদের জন্য টেকসই আয়ের সুযোগ তৈরি করা। গতকাল প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এত তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা বলা হয়েছে, এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই প্রয়োজনীয় ওষুধ অর্ডার করা যায় এবং বিশ্বস্ত ফার্মেসি থেকে নির্ভরযোগ্য ডেলিভারির মাধ্যমে ওষুধ সরাসরি গ্রাহকের হাতে পৌঁছে যাবে। দূরত্ব যতই হোক, বাবা-মা ও পরিবারের প্রয়োজনীয় যতেœ ঘাটতি থাকবে না, এমন একটি সেবামুখী পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে ‘অল সমাধান’।

‘জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্তই অনেক সময় জীবন বাঁচায়’ এই বাস্তবতা মাথায় রেখে ‘অল সমাধান’ অ্যাপে যুক্ত হয়েছে এক ক্লিকে জরুরি অ্যাম্বুলেন্স সেবা। স্বচ্ছ ভাড়া, সহজ বুকিং এবং নিশ্চিত সাড়ার মাধ্যমে দুর্ঘটনা বা অসুস্থতায় তাৎক্ষণিক অ্যাম্বুল্যান্স কল করা যায় এবং ২৪/৭ জরুরি সহায়তা গ্রহণ করা সম্ভব হচ্ছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত