চট্টগ্রামের বাঁশখালীর প্রধান সড়কের দু,পাশে কিছু সংস্কারের কাজ শুরু করলেও কার্যত সে কাজ নিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঘটা করে প্রধান সড়কের বেশ কিছু স্থানের দু,পাশের মাটি গুলো কুঁড়ে সে মাটি গুলো গাড়ি প্রতি গাড়ি হিসাবে বিক্রি করা হয় নতুনভাবে করা ভিটাবাড়ি নতুবা পুকুর ভরাট কাজে। আর যে সবস্থানে ইট বিছানো হয়েছে সেগুলো এলোমেলো, দেওয়া হয়নি পর্যাপ্ত বালি তা নিয়ে ক্ষোভ বিরাজ করলে ও শনিবার প্রধান সড়কের বেশ কিছু স্থানে ময়লা আবর্জনার মাঝে সড়কে দেওয়া হয় বিটুমিন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা ধরনের ক্ষোভ। সড়ক সংস্কারে প্রধান প্রতিবন্ধকতা গাছ ও বৈদ্যুতিক খুঁটি গুলো না সরিয়ে ইট গুলো বসিয়ে কোন রকমে দায় সেরেছেন অভিযোগ গাড়ি চালকদের। তবে গতকাল শনিবার দেওয়া সড়কে দেওয়া বিটুমিনের ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।
পৌরসভার সদরের রিক্সা অটোচালক কামাল, করিম, সোহেল সহ অনেকে অভিযোগ করেন সড়কের পাশে যে ইট বসানো হচ্ছে তা সঠিক ভাবে গাঁথুনি না করায় এবং এলোমেলো থাকায় দুর্ঘটনার শংকা রয়েছে। কাজ গুলো যথাযথভাবে ফিনিশিং হচ্ছে না বলে তারা জানান।
সড়ক সংস্কার এর ব্যাপারে বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোছাইনী বলেন, দীর্ঘ সময় পর হলেও প্রধান সড়কে কিছু উন্নয়ন হচ্ছে ভাল কথা, তবে সড়কের দু,পাশের খুঁটি (খাম্বা) গুলো না সরালে সুফল পাবে না জনগণ। তাছাড়া উন্নয়নের জন্য সড়কে যে মাটি কুঁড়ে ফেলা হচ্ছে ,সে কুঁড়া মাটি গুলো যদি দু,পাশে সড়কের ভেঙ্গে পড়া ও ঝুঁকিপূর্ণ স্থানে দেওয়া হয় তাতে উপকার হবে। তিনি অভিযোগ করে বলেন, একটি চক্র এ মাটি নিয়ে অন্যত্র বিক্রি করে নিজেদের ফায়দা লুটছে।
বাঁশখালীর একমাত্র সরু সড়ক হয়ে চকরিয়া মহেষখালী কুতুবদিয়া ও কক্সবাজার গামী গাড়ি গুলোর অতিরিক্ত চাপের ফলে বাঁশখালীর পুকুরিয়া চৌমহনী, কালীপুর গুনাগরী খাসমহল, মিয়ারবাজার, চাম্বল বাজার, টাইমবাজার এলাকা যেন ভোগান্তির অন্যরূপ। বাঁশখালীতে সুনির্দিষ্ট কোন বাস টার্মিলাল না থাকায় সড়কের উপর গাড়ি গুলো যত্রছত্র পাকিং করে রেখে যানজট ও ভোগান্তির মাত্রা বাড়িয়ে দেয়।
সড়ক ও জনপদ বিভাগ দক্ষিণের সহকারী প্রকৌশলী আবু হানিফ বলেন, বাঁশখালীর প্রধান সড়কের যে সব স্থানে সংস্কার করা হয়েছে সব স্থানে কর্পোটিং ও ইটের মধ্যে গাঁথুনি না হয়ে পানি না ডুকে তার জন্য এ বিটুমিন দেওয়া হয় বলে জানান তিনি ।
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা