বগুড়ায় জেলা বিএনপির উদ্যোগে প্রতিমন্ত্রী ও এমপিদের সংবর্ধনা

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১০:২৩ পিএম

বগুড়া জেলা বিএনপির আয়োজনে প্রতিমন্ত্রী ও এমপিদের সংবর্ধনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হওয়া বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনা ক্রেস্ট প্রতিমন্ত্রীর হাতে তুলে দেয়া হয়। রবিবার (৮মার্চ)  বিকেল সাড়ে ৫টায়  শহরের ছিলিমপুর হোটেল নাজ গার্ডেনের সান্তালিনা বলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে জেলার সকল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন এবং বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ও এমপিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেন জেলা বিএনপির সভাপতি।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বগুড়ার সন্তান। তা আমরা আমাদের নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা দেখেই তা বুঝতে পারি। বগুড়ার উন্নয়ন বঞ্চনা শেষ হবে। আমরা সকল সংসদ সদস্য মিলে বগুড়ার উন্নয়নে এক হয়ে কাজ করব। বগুড়া-৬ আসনে যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সেই উপনির্বাচনে আমরা বাদশা ভাইকে ধানর শীষে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করব। প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে সংসদে পাঠাবেন। অনেক দিনপর বগুড়ায় মন্ত্রী দেয়া হয়েছে। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। আমরা বগুড়ার ব্যাপক উন্নয়ন করতে চাই। আমাদের সকল সংসদ সদস্যদের পরামর্শ নিয়ে পুরো জেলায় রাস্তাঘাট, ব্রীজ, কালভার্টসহ আরও যা কিছু প্রয়োজন তা আমরা করব ইনশাআল্লাহ।

সংবর্ধনা ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, কেন্দ্রীয় বিএনপির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত