ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৯.১৩ শতাংশ

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০১:৫০ এএম

মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে বেড়ে ৯ দশমিক ১৩ শতাংশে দাঁড়িয়েছে। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক শূন্য ১ শতাংশ। এ ছাড়া ফেব্রুয়ারি মাসে জাতীয় মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক শূন্য ৬ শতাংশ। গতকাল রবিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ তথ্যে এই চিত্র পাওয়া যায়।

বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সাধারণ মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ৯ দশমিক ১৩ শতাংশে উন্নীত হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৫৮ শতাংশ। সর্বশেষ গত বছরের মে মাসে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে ছিল। অর্থাৎ ৯ মাস পর মূল্যস্ফীতি আবার ৯ শতাংশের ঘরে গেল।

অখাদ্য মূল্যস্ফীতিতেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। জানুয়ারিতে এ খাতে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৮১ শতাংশ। ফেব্রুয়ারিতে ৯ দশমিক শূন্য ১ শতাংশে দাঁড়ায়।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে, সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৩২ শতাংশ, যেখানে খাদ্য ও অখাদ্য মুদ্রাস্ফীতি যথাক্রমে ৯ দশমিক ২৪ শতাংশ এবং ৯ দশমিক ৩৮ শতাংশ।

তিন বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। ২০২৫ সালে গড় মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৭৭ শতাংশ। এর ফলে মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষের ওপর চাপ আরও বাড়ল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত