বিশ্বখ্যাত লাটিন পপ তারকা শাকিরা তার ভারতীয় অনুরাগীদের জন্য নিয়ে এলেন আরও বড় চমক। বহু প্রতীক্ষিত ভারত সফরের ঘোষণা করার পর এবার মুম্বাইয়ে আরও একটি অতিরিক্ত কনসার্ট যোগ করলেন এই আন্তর্জাতিক তারকা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু নেটিজেন ডিসট্রিক অ্যাপ-এ নতুন একটি শোর তালিকা দেখতে পান। সেখান থেকেই জানা যায়, মুম্বাইয়ে শাকিরার আরেকটি কনসার্ট যুক্ত হয়েছে। যদিও নতুন শোর টিকিট বিক্রি এখনও শুরু হয়নি। দ্বিতীয় শোর টিকিট বুকিং কবে থেকে শুরু হবে, সে বিষয়েও এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
আয়োজকদের মতে, প্রথম শোর টিকিটের জন্য দর্শকদের চাহিদা ছিল “অভূতপূর্ব”। সেই বিপুল চাহিদার কথা মাথায় রেখেই মুম্বইয়ে দ্বিতীয় শো যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, মুম্বাইয়ের এ শাকিরার প্রথম কনসার্ট হবে ১০ এপ্রিল এবং দ্বিতীয়টি ১১ এপ্রিল। এরপর ১৫ এপ্রিল দিল্লিতেও একটি কনসার্টে পারফর্ম করবেন তিনি।
খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েছেন অনুরাগীরা।
চিরতরে ভারত ছাড়ছেন প্রীতি জিনতা!
মধ্যপ্রাচ্যের যেসব রুটে ফ্লাইট স্থগিত করল বিমান
ইতেকাফের মাসআলা 