বিচিত্র প্রাণী তিমি

আপডেট : ১০ মার্চ ২০২৬, ১২:১৪ এএম

বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী তিমি। এরা মাছ নয়। ফুসফুস আছে কিন্তু ফুলকা নেই। তিমিকে কিছুক্ষণ পরপর শ্বাস নেওয়ার জন্য পানির ওপরে আসতে হয়। তিমি ডিম পাড়ে না। দানব আকৃতির তিমির আছে ঘর-সংসার। এদের জিভের ওজন পূর্ণবয়স্ক একটি হাতির ওজনের সমান। প্রায় ২.৭ থেকে ৪ টন। আর  দেহের ওজন ১০০ থেকে ১২০ টনের মতো। পূর্ণবয়স্ক তিমি লম্বায় প্রায় তেত্রিশ মিটার। যা একটি প্রমাণ সাইজ টেবিল টেনিস কোর্টের সমান। এরা প্রতিদিন সাড়ে তিন থেকে চার টন খাবার খায়। অবাক বিষয় হচ্ছে, নীল তিমির হৃদপিণ্ড একটি ভক্সওয়াগন গাড়ির সমান। তিমি কখনো পুরোপুরি ঘুমায় না, কারণ ঘুমালে দমবন্ধ হয়ে মারা যাওয়ার ঝুঁকি থাকে। ফলে এরা এক চোখ খোলা রেখে ঘুমায়। তিমির প্রজনন ক্ষমতা খুব কম। সাধারণত ২-৩ বছরে একটি মাত্র বাচ্চা জন্ম দেয়। জন্মের পর থেকে প্রতিদিন প্রায় ৯০ কেজি করে এদের ওজন বাড়ে। সম্ভবত প্রাণিজগতের মধ্যে সবচেয়ে দ্রুত ওজন বাড়ে এদের। পুরুষ তিমির তুলনায় মহিলা তিমি বেশি বড়। এখন পর্যন্ত সবচেয়ে বড় তিমির দৈর্ঘ্য ১০৮ ফুট। নীল তিমির ওজন সাধারণত ৯০ হাজার থেকে ১ লাখ ৩৬ হাজার কেজি পর্যন্ত হতে পারে। আর্কটিক অঞ্চলের বোহেড তিমি ২০০ বছরের বেশি বেঁচে থাকতে পারে। তবে নীল তিমি বাঁচে ৮০-৯০ বছর।    

×
সর্বশেষ সর্বাধিক পঠিত