ভাসাভি’র  ২১ বছর পূর্তিতে তারার মেলা

আপডেট : ১০ মার্চ ২০২৬, ১২:১০ এএম

২১ বছরে পদার্পন করলো অভিজাত ফ্যাশন হাউজ ‘ভাসাভি’। এ উপলক্ষে সোমবার (৯ মার্চ)  রাতে রাজধানীর গুলশানে এই ফ্যাশন হাউজের পূর্তি উদযাপনে বসেছিল তারার মেলা। এই ফ্যাশন হাউজের পথচলায় শুভেচ্ছা জানাতে বিনোদন জগতে তারকারা উপস্থিত ছিলেন। 

তারকাদের মধ্যে ছিলেন অপু বিশ্বাস, তানজিন তিশা, তমা মির্জা, কেয়া পায়েল, নিরব, আঁখি আলমগীর, রবি চৌধুরীসহ  ফ্যাশন মডেলিং অঙ্গনের নামকরা সব মডেলরা। 

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান মোল্লা বলেন, এক্সক্লুসিভ কালেকশন ও গুণগত মানের সব ধরণের লাইফস্টাইল পণ্যের কারণে ভাসাভি ক্রেতাদের পছন্দের শীর্ষে। ভাসাভিতে যে সব পণ্য বিক্রি হয় সেগুলো অন্য কোথাও পাওয়া যায় না। এ কারণে ২১ বছর ধরে সুনামের সঙ্গে ভাসাভি ব্যবসা করে ক্রেতাদের আস্থা অর্জন করেছে।

তিনি আরও জানান, ঈদ উপলক্ষে উপমহাদেশের আকর্ষণীয় সব জুয়েলারি, পাঞ্জাবী, থ্রি-পিস, শাড়ি, লেহেঙ্গা, শেরওয়ানী, শারারা, গাউন, পাগড়ি, নাগরা, বেনারসি শাড়িরসহ শিশুদের জন্য যাবতীয় লাইফস্টাইল পাওয়া যাচ্ছে ভাসাভিতে।

ভাসাভির ২১ বছর পূর্তিতে এসে চিত্রনায়ক নিরব বলেন, এই ফ্যাশন হাউজের সঙ্গে আমার দীর্ঘদিনের পথচলা। প্রতিবার ঈদে ভাসাভির এক্সক্লুসিভ সব কালেকশনের শুটে অংশ নেই। তাছাড়া সারাবছর আমি ভাসাভির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকি। এছাড়া  তারকা থেকে ক্রেতা ব্যবসায়ী সকলের উপস্থিতিতে জমে উঠেছিল ভাসাভির ২১ বছর পূর্তি।

সর্বশেষ সর্বাধিক পঠিত