শোবিজে ব্যস্ত ফাইজা

আপডেট : ১০ মার্চ ২০২৬, ১২:৩২ এএম

ভোলার ফাইজা ইসলাম প্রমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন শোবিজে কাজ করার। তবে জন্মস্থান ভোলা হলেও তার বেড়ে ওঠা রাজধানী ঢাকায়। ছোটবেলার সেই স্বপ্ন আর আগ্রহ থেকেই ধীরে ধীরে মিডিয়া অঙ্গনে পা রাখেন তিনি। বর্তমানে মিডিয়ার কাজের পাশাপাশি নিয়মিত পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন এই মডেল ও অভিনেত্রী। শুরু থেকেই মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনের মাধ্যমে নিজের উপস্থিতি জানান দেন ফাইজা। ইতিমধ্যে তিনি একাধিক মিউজিক ভিডিওতে কাজ করেছেন এবং দুটি সাবানের বিজ্ঞাপনেও মডেল হিসেবে অংশ নিয়েছেন। স্বল্প সময়ের মধ্যেই তার সাবলীল অভিনয় ও উপস্থিতি দর্শকদের নজর কাড়তে শুরু করেছে।

তার কাজ করা উল্লেখযোগ্য মিউজিক ভিডিওগুলোর মধ্যে রয়েছে ‘কি হারাইলাম’, যেখানে তার সহশিল্পী ছিলেন তারেক জামান তাজ। এ ছাড়া ‘তুমি আমার পাখিরে’ গানে কণ্ঠ দিয়েছেন কোনাল ও রিজভী; এই গানে মডেল হিসেবে ছিলেন ফাইজা ইসলাম প্রমি ও চিত্রনায়ক শিপন মিত্র। ‘লাগছে মনে টান’ শিরোনামের গানেও কাজ করেছেন তিনি, যেখানে শিল্পী ছিলেন কাজী শুভ এবং মডেল হিসেবে তার সঙ্গে ছিলেন তন্ময়। এ ছাড়া বিভিন্ন সংগীতশিল্পী ও সহশিল্পীর সঙ্গে একাধিক মিউজিক ভিডিওতে কাজ করেছেন ফাইজা। এর মধ্যে রয়েছে মোহাম্মদ মিলন ও সানজিদা রিমির গানে তুষারের সঙ্গে মডেল হওয়া এম এইচ ফারদিন খানের ‘আহারে’ গানে নিপুন রাজ ও সিয়াম মৃধার সঙ্গে কাজ করা। নতুন প্রজন্মের এই মডেল ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছেন। তার মতে, নিয়মিত পরিশ্রম ও শেখার মাধ্যমে মিডিয়া অঙ্গনে দীর্ঘ পথ পাড়ি দিতে চাই। সামনে আরও ভালো কাজের মাধ্যমে দর্শকদের কাছে নিজেকে নতুনভাবে তুলে ধরার প্রত্যাশা ফাইজা ইসলাম প্রমির।

সর্বশেষ সর্বাধিক পঠিত