ফুটবল বিশ্ব সাক্ষী হলো এক ঐতিহাসিক পালাবদলের। সোনালী অধ্যায়ের সমাপ্তি টেনে গত ৩১ আগষ্ট আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন মহাতারকা লিওনেল মেসি। আর এই অনন্য অধ্যায় শেষের পর আর্জেন্টিনা জাতীয় দলের পরবর্তী নেতৃত্ব কার কাঁধে উঠবে, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ ছিল না। সেটির ঘটলো অবসান। আলবিসেলেস্তেরা নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন রক্ষণভাগের দুর্ভেদ্য প্রাচীর ক্রিস্টিয়ান ‘কুটি’ রোমেরোকে।
আর্জেন্টাইন গণমাধ্যম ‘টওয়াইসি স্পোর্টস’-এর সাংবাদিক গ্যাস্টন এডুলের তথ্য অনুযায়ী, ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারকে গুরুদায়িত্ব দেওয়ার সিদ্ধান্তটি হুট করে নেওয়া হয়নি। বরং বিশ্বকাপের অনেক আগেই ভবিষ্যৎ নেতৃত্বকে প্রস্তুত রাখার সুদূরপ্রসারী ভাবনা থেকে এই রূপরেখা তৈরি করেছিলেন কোচিং স্টাফরা।
তাই দল থেকে মেসি ও নিকোলাস ওতামেন্দির মতো অভিজ্ঞদের বিদায়ের পর আর্মব্যান্ড কার হাতে উঠবে, তা আগেই নির্ধারিত ছিল। ২০১৯ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপ জয়ের পথে রক্ষণভাগে রোমেরোর অসামান্য অবদানই তাকে এই মর্যাদাপূর্ণ দায়িত্বের সবচেয়ে যোগ্য দাবিদার করে তুলেছে।
নতুন এই যাত্রায় রোমেরো একা নন, বরং দলের ভেতর ভারসাম্য বজায় রাখতে তাকে সঙ্গ দেবেন গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ এবং মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের মতো অভিজ্ঞ সতীর্থরা।
আতলেতিকো মাদ্রিদের এই ডিফেন্ডার শুধু মাঠের কড়া ট্যাকলেই নয়, বরং তার আপসহীন লড়াকু মানসিকতা দিয়েই হয়ে উঠেছেন আলবিসেলেস্তে শিবিরের নতুন ভরসার প্রতীক। যদিও লিওনেল মেসির শূন্যতা পূরণের বিষয়টি এক অভেদ্য প্রশ্নের উত্তরের মতোনই, তবুও কাতার ও আমেরিকার মাটিতে দলের অনন্য সাফল্যের পেছনের এই ‘সাইলেন্ট লিডার’কে আর্মব্যান্ড পরিয়ে দিতে যাচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি