দইয়ের উপকারিতা অনেক। স্বাস্থ্যকর প্রয়োবায়েটিক হিসেবে পুষ্টিবিদরা দই খাওয়ার পরামর্শ দেন। এই দই দিয়েও করতে পারেন চুলের পরিচর্যা। কীভাবে করবেন জেনে নিন
দই ও মধু
যাদের চুল খুব শুষ্ক এবং রুক্ষ, তাদের জন্য এই মাস্কটি অব্যর্থ। মধু প্রাকৃতিক হিউমেক্ট্যান্ট হিসেবে কাজ করে, যা চুলের আর্দ্রতা ধরে রাখে।
আধ কাপ দইয়ের সঙ্গে ২ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। চুলে এবং স্ক্যাল্পে এই মিশ্রণ মেখে মিনিট ২০ রেখে দিন। তার পর শ্যাম্পু করে ফেলুন।
দই ও ডিম
চুল মূলত প্রোটিন দিয়ে তৈরি। দই আর ডিমের মিশ্রণ চুলে বাইরে থেকে প্রচুর পরিমাণে প্রোটিন সরবরাহ করে। যা চুলের বাড়বৃদ্ধি করে।
একটি ডিম ফেটিয়ে তার সঙ্গে আধ কাপ দই মেশান। এই মিশ্রণটি চুলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে নিন।
দই ও কারিপাতা
কারিপাতায় রয়েছে বিটা-ক্যারোটিন। এ ছাড়াও রয়েছে প্রোটিন। যা জুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এক মুঠো কারিপাতা বেটে দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। এটি স্ক্যাল্পে ভালো করে মাসাজ করুন। ৪৫ মিনিট পর ধুয়ে ফেলুন। চাইলে শ্যাম্পু করতে পারেন।
দই ও অ্যালোভেরা অ্যালোভেরা স্ক্যাল্পের পিএইচ (ঢ়ঐ)-এর সমতা বজায় রাখতে সাহায্য করে। চুল রেশমের মতো কোমল রাখে। জটমুক্ত রাখতেও সাহায্য করে। ৩ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে আধ কাপ দই মেশান। এটি চুলে লাগিয়ে ২০ থেকে ৩০ মিনিট রাখুন। শ্যাম্পু করে নিলেই দেখবেন চুল একেবারে রেশমের মতো হয়ে গিয়েছে।
দই ও লেবুর রস
স্ক্যাল্পে ময়লা বা খুশকি থাকলে চুল লম্বা হওয়া বাধাগ্রস্ত হয়। লেবুর ভিটামিন সি এবং দইয়ের ল্যাকটিক অ্যাসিড স্ক্যাল্প পরিষ্কার রাখে। ১ টেবিল চামচ লেবুর রস আধা কাপ দইয়ের সঙ্গে মেশান। শুধুমাত্র স্ক্যাল্পে লাগিয়ে ১৫ মিনিট রাখুন এবং ধুয়ে ফেলুন।
