ইরানের ইউরেনিয়াম মজুত নিয়ে যা বললো আইএইএ

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৩:০০ এএম

ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি (আইএইএ) কর্তৃপক্ষ বলছে যে, ইরানের ইসফাহানেই ইউরেনিয়াম মজুত আছে, অন্য কোথাও সরানো হয়নি। আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, আমরা বিশ্বাস করি যে ইরানের ইসফাহানে ২০০ কেজিরও বেশি অন্তত ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত আছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। ইরানের ইসফাহান, নাতাঞ্জ ও ফোরদোর পারমাণবিক স্থাপনাগুলোতে তখন বোমা হামলা চালানো হয়েছিল। এরপর থেকেই আইএইএ ধারাবাহিকভাবে হামলার শিকার হওয়া স্থাপনাগুলো পরিদর্শনের আহ্বান জানিয়ে আসছে এবং জানতে চাচ্ছে, সেখানে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম এখন কোথায় ও কী অবস্থায় আছে। তবে ইরান বলেছে, যে পারমাণবিক স্থাপনাগুলো সামরিক হামলার শিকার হয়েছে, সেগুলো পরিদর্শনের জন্য কোনো সুনির্দিষ্ট নির্দেশিকা নেই। সেজন্য তারা এসব স্থাপনা পরিদর্শনের অনুমতি দেয়নি এমনকি, এ বিষয়ে ইরান এখন পর্যন্ত কোনো তথ্যও দেয়নি।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত