৪০ হাজার মেট্রোনিডাজ-১৮ ওয়েট মেশিনসহ স্টোর কিপার আটক

আপডেট : ১০ মার্চ ২০২৬, ১০:৪০ এএম

কুড়িগ্রামে ৪০ হাজার পিস মেট্রোনিডাজল ট্যাবলেট ও ১৮টি ওয়েট মেশিন পাচারের সময় রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার ফারুককে আটক করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) রাত ৮টার দিকে রৌমারী শহরের একটি কুরিয়ার সার্ভিস অফিস থেকে তাকে আটক করা হয়।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবিষয়ে রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে কুরিয়ার সার্ভিস অফিস থেকে ওই বিপুল পরিমাণ ওষুধ ও সরঞ্জামসহ ফারুককে আটক করা হয়। এ ঘটনায় জব্দ করা মালামাল থানায় জমা দেওয়া হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত