‘মোবাইলে ম্যাসেজ আসেনি’, ফাতেমার অভিযোগের জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

আপডেট : ১০ মার্চ ২০২৬, ১১:০৬ এএম

 

দায়িত্ব গ্রহণের ২০ দিন পর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আজ মঙ্গলবার অতিদরিদ্র নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করছে বিএনপি সরকার। রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি-সংলগ্ন) এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান আজ অনুষ্ঠানস্থলে এসে স্টেজে না উঠে চলে যান স্টেজের অদূরে বস্তিবাসীদের কাছে। 

প্রধানমন্ত্রীর আকস্মিক উপস্থিতিতে বস্তিবাসীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়। এ সময় ফাতেমা নামে এক বস্তিবাসী প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করে বলেন, ফ্যামিলি কার্ডের জন্য মোবাইলে এখনও ম্যাসেজ আসে নি।

অভিযোগের উত্তরে প্রধানমন্ত্রী ফাতেমাকে আশ্বস্ত করে বলেন, চিন্তা করবেন না, ধাপে ধাপে সবাই পাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত