আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেট দলকে রেকর্ড পরিমাণ অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ২০২৬ সালের বিশ্বকাপ জেতায় দলকে মোট ১৩১ কোটি রুপি নগদ পুরস্কার দেওয়া হবে। মঙ্গলবার এক বিবৃতিতে এ ঘোষণা দেয় বিসিসিআই।
এর আগে ২০২৪ সালে টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর দলকে ১২৫ কোটি রুপি পুরস্কার দিয়েছিল বোর্ড। এবার সেই রেকর্ড ভেঙে আরও বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করা হলো। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে জয়ের মাধ্যমে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা দুইবার টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ে তারা।
এবারের আসরে ভারতের নেতৃত্বে ছিলেন সূর্যকুমার যাদব। তার নেতৃত্বে দলটি শুধু শিরোপা ধরে রাখেনি, বরং ইতিহাসে প্রথমবারের মতো তিনবার টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের রেকর্ডও গড়েছে। এর আগে ভারত শিরোপা জিতেছিল ২০০৭ ও ২০২৪ সালে।
বোর্ডের বিবৃতিতে বলা হয়, খেলোয়াড়, কোচিং স্টাফ এবং নির্বাচকদের এই ঐতিহাসিক সাফল্যের জন্য অভিনন্দন জানানো হচ্ছে এবং ভবিষ্যতেও তাদের সফলতা কামনা করা হচ্ছে।
বিশ্বকাপ জয়ের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকেও বড় অঙ্কের অর্থ পেয়েছে ভারতীয় দল। আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ জয়ের জন্য দলটি ৩০ লাখ মার্কিন ডলার পুরস্কার পেয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৭ কোটি ৪৮ লাখ রুপি।
এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপের মোট পুরস্কার তহবিল ছিল ১ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার, যা আগের আসরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।
এ ছাড়া গ্রুপ পর্ব ও সুপার এইট পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলোকে আলাদা পারফরম্যান্স বোনাসও দেওয়া হয়েছে। সেই হিসাবে প্রতিটি ম্যাচ জয়ের জন্য প্রায় ৩১ হাজার মার্কিন ডলার (প্রায় ২৮ লাখ রুপি) করে পুরস্কার পেয়েছে দলগুলো।
বিশ্বকাপ শিরোপা ভারতেরই প্রাপ্য ছিল: শহিদ আফ্রিদি
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে নতুন রোমাঞ্চ ও পুরনো শত্রুতা
বিশ্বকাপের পথে নেইমার? প্রাথমিক দলে রাখলেন আনচেলত্তি