চরফ্যাশন প্রথম ধাপের ভাগ্যবান নারীরা পেলেন ‘ফ্যামিলি কার্ড’

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০১:৪০ পিএম

ভোলার চরফ্যাশনে আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের প্রথম ধাপে নারীদের ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য ও যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন তাদের হাতে এ কার্ড তুলে দেন। 

বক্তব্যে তিনি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে আমরা প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করে সহায়তা পৌঁছে দিচ্ছি। এই ‘ফ্যামিলি কার্ড’ অনেক পরিবারে সরাসরি উপকারে আসবে।

জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু করা হয়েছে। এর সুফল বিবেচনায় ভবিষ্যতে অন্যান্য এলাকাতেও এটি সম্প্রসারণ করা হবে।

কার্ড পেয়ে অনেক নারী সন্তোষ প্রকাশ করেছেন। এক নারী বলেন, এই কার্ড আমাদের সন্তানদের লেখাপড়ার খরচ মেটাতে সহায়ক হবে। ঈদের আগে এই সহায়তা পেয়ে আমরা খুব খুশি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত