নারায়ণগঞ্জের ফতুল্লার অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে আমিন স্কয়ার বিডি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার নয়ামাটি এলাকায় সোমবার (৯ মার্চ) এ অভিযান চালানো হয়।
র্যাব-১১ জানায়, এসময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, নকল শিশু খাদ্য উৎপাদন, বিষাক্ত কেমিকেল ব্যবহার ও পণ্যের গায়ে মেয়াদের তারিখ না থাকায় প্রতিষ্ঠানটিকে এক লাখটাকা জরিমানা করা হয়। র্যাব-১১ জেলা প্রশাসন কর্তৃক যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
