স্বরাষ্ট্রমন্ত্রী বললেন

১৩৩ অধ্যাদেশের কোনটা গৃহীত হবে তা সংসদের এখতিয়ার

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৭:৩৪ এএম

বিগত অন্তর্বর্তী সরকারে করা ১৩৩ অধ্যাদেশের কোনটা কীভাবে গৃহীত হবে, তা সংসদের এখতিয়ার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংসদে আলোচনা হবে। গতকাল মঙ্গলবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন। এ সময় আরও বক্তব্য দেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৩৩টি অধ্যাদশে প্রণয়ন করেছে অন্তর্বর্তী সরকার। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমরা এসব উপস্থাপন করতে বাধ্য। কিন্তু সেই ১৩৩টি অধ্যাদেশের কোনটা কীভাবে গৃহীত হবে, তা সংসদের এখতিয়ার।’ তিনি আরও বলেন, ‘জুলাই সনদ মাস্কুলিন না ফ্যামিনিন নাকি কমন জেন্ডার আমি জানি না। কারণ, বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার আগে আদেশ জারির এখতিয়ার ছিল। যার ভিত্তি ছিল স্বাধীনতার ঘোষণাপত্র।’ তিনি বলেন, ‘১৯৭৩ সালে জাতীয় সংসদের নির্বাচনের পর অর্ডিন্যান্স জারির ক্ষমতা পেল রাষ্ট্রপতি। সংবিধান গৃহীত হওয়ার পর অর্ডারের জমানা শেষ। এখন কীভাবে রাষ্ট্রপতি অর্ডার জারি করলেন? আমরা তখন প্রশ্ন তুলেছিলাম।’

জুলাই জাতীয় সনদের প্রতি বিএনপি সরকার শতভাগ অঙ্গীকারাবদ্ধ জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এটা রাজনৈতিক সমঝোতার দলিল, আমরা স্বাক্ষর করেছি। বরং যারা সমালোচনা করছে, তারা স্বাক্ষর করেছে গত কয়েক দিন আগে নির্বাচনের পর। এখন বিরোধী দল বলছে, জনআকাক্সক্ষা অনুসারে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত