স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্তি মহাপরিচালক হলেন ডা. জাহিদ রায়হান

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৯:০৯ পিএম

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জাহিদ রায়হানকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) পদে চলতি দায়িত্বে পদায়ন করেছে সরকার।

মঙ্গলবার (১০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হানকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) (চলতি দায়িত্ব) পদে বদলিপূর্বক পদায়ন করা হলো।

অধ্যাপক ডা. জাহিদ রায়হান বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সমর্থিত স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত