সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল ব্যবসায়ীর মরদেহ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম
পাবনা সাঁথিয়ার মিয়াপুর মিনারপাড়া এলাকার এক পুকুর থেকে আব্দুল আজিজ (৫৫) নামের এক পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
 
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে মিয়াপুর মিনারপাড়া এলাকা মানিকের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
 
নিহত আব্দুল আজিজ ক্ষেতপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের মৃত সেকেন সরদারের ছেলে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত থেকে সে নিখোঁজ ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল আজিজ গতকাল সোমবার এশার নামাজের পর বাড়ি থেকে বের হয়। পরে আর সে বাড়িতে ফিরে আসেনি। মঙ্গলবার সকাল ৯টার দিকে মিয়াপুর মিনারপাড়া এলাকা মানিকের পুকুরে মাছের খাবার দিতে গিয়ে মরদেহ ভাসতে দেখে সাঁথিয়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। 
 
এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুকুর থেকে আজিজ নামের এক ব্যক্তির জবাই করা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অতি দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।
সর্বশেষ সর্বাধিক পঠিত