ইসরায়েলে নতুন ক্ষেপণাস্ত্র হামলা ইরানের 

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৯:৫৬ এএম

ইসরায়েল লক্ষ্য করে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। বৃহস্পতিবার (১২ মার্চ) ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। তেহরান ও বৈরুতে ইসরায়েলি হামলার পরপরই ইরান এ হামলা চালায়।

বার্তা সংস্থা এএফপির বরাতে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) তাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে জানায়, কিছুক্ষণ আগে আইডিএফ ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, আগত ক্ষেপণাস্ত্রগুলো রুখে দিতে বর্তমানে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয়ভাবে কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত