৩৮ বছরে পদার্পণ শেলটেকের

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৬:৩৭ এএম

দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান শেলটেক (প্রা.) লিমিটেড গতকাল বৃহস্পতিবার ৩৮ বছরে পদার্পণ করেছে। ১৯৮৮ সালে প্রয়াত ডা. তৌফিক এম. সিরাজ এবং ইঞ্জিনিয়ার কুতুবুদ্দিন আহমেদের হাত ধরে শেলটেকের যাত্রা শুরু হয়। চেয়ারম্যান কুতুবুদ্দিন আহমেদের একনিষ্ঠ প্রচেষ্টা ও দূরদর্শিতা এবং ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে, প্রতিষ্ঠানটি নির্ভরযোগ্য রিয়েল এস্টেট ডেভেলপার থেকে কনগ্লোমারেটে রূপান্তরিত হয়েছে, যার অধীনে রয়েছে একাধিক সহযোগী প্রতিষ্ঠান। গতকাল প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জনানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সূচনার পর থেকেই শেলটেক ঢাকা শহরের দৃশ্যপট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ৪ হাজার ৬৫০টির বেশি আবাসিক ও বাণিজ্যিক স্পেস গ্রাহকদের কাছে সময়মতো হস্তান্তর করেছে। এ ছাড়া, সম্প্রতি চট্টগ্রামে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারিত হয়েছে।

মানসম্পন্ন নির্মাণ, সময়মতো প্রকল্প হস্তান্তর এবং গ্রাহক সন্তুষ্টির প্রতি প্রতিশ্রুতির মাধ্যমে শেল্টেক ক্লায়েন্ট ও স্টেকহোল্ডারদের আস্থা অর্জন করেছে। এই নিবেদন প্রতিষ্ঠানটিকে বাংলাদেশের বিশ্বাসযোগ্য রিয়েল এস্টেট ডেভেলপার হিসেবে সুপরিচিত করেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ঢাকার পশ্চিম পান্থপথে শেলটেক টাওয়ারের ড. তৌফিক এম সিরাজ লাউঞ্জে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চেয়ারম্যান কুতুবুদ্দিন আহমেদ দীর্ঘ এই যাত্রায় সবার সহযোগিতা ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পাশাপাশি কোম্পানির সহযোগী প্রতিষ্ঠানগুলোর সদস্যরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত