ইরানে ছয় হাজার লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০১:০৯ পিএম

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে ইরানের ভেতরে এখন পর্যন্ত প্রায় ৬ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। গত মাসে শুরু হওয়া এই অভিযানে ডজনখানেক নৌযানসহ বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশিত সেন্টকমের এক তথ্যপত্রে বলা হয়, অভিযানে ইরানের ৯০টির বেশি নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, যার মধ্যে ৩০টির বেশি মাইন পেতে সক্ষম জাহাজ রয়েছে। 
 
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, এই অভিযানে কৌশলগত বোমারু বিমান, যুদ্ধবিমান, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সহ আকাশ, সমুদ্র ও স্থলভিত্তিক বিভিন্ন ধরনের অস্ত্রব্যবস্থা ব্যবহার করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকেই অঞ্চলজুড়ে উত্তেজনা বেড়েছে। ওই হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ এক হাজার তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এর জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় কয়েকটি দেশে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত