বিশ্ব অর্থনীতি ছিনতাই করতে চায় রাশিয়া-ইরান: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৬:১০ পিএম

হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচলে বাঁধা সৃষ্টির মাধ্যমে রাশিয়া এবং ইরান বিশ্ব অর্থনীতি ছিনতাই করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার।

দীর্ঘ সময় ধরে রাশিয়া এবং ইরানের মধ্যে সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, উভয় দেশই নিজেদের মধ্যে পদ্ধতি এবং কৌশলগ ভাবেও যুক্ত।

একে অপরকে সমর্থন করার মাধ্যমে এই দুটি রাষ্ট্র বিশ্ব অর্থনীতিকে হাইজ্যাক করে লাভবান হওয়ার চেষ্টা করছে, বলেন তিনি।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন ঘোষণার সমালোচনা এড়িয়ে, এই সিদ্ধান্তকে নির্দিষ্ট, লক্ষ্যযুক্ত বিষয় বলে অভিহিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, দায়িত্ব গ্রহণ করেই মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধের প্রতিশ্রুতি আবারও পূণর্ব্যাক্ত করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আয়াতুল্লাহ।

সূত্র: বিবিসি বাংলা

সর্বশেষ সর্বাধিক পঠিত