বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্রুটি

আশুগঞ্জে উৎপাদন ব্যাহত হওয়ায় বেড়েছে লোডশেডিং

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৭:৪৭ এএম

বিদ্যুতের জাতীয় গ্রিড লাইনে আকস্মিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। এতে প্রায় ৫৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় লোডশেডিং হয়েছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায়।

গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে আশুগঞ্জ-ভুলতা জাতীয় গ্রিড লাইনে হঠাৎ করে ত্রুটি দেখা দেওয়ায় লাইনটি বন্ধ হয়ে যায়। এতে বিদ্যুতের লোড কমানোর জন্য তাৎক্ষণিকভাবে আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট ইস্ট এবং আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট নর্থ বিদ্যুৎকেন্দ্র দুটি বন্ধ করে দেওয়া হয়। নর্থ ইউনিটটি ইফতারির পরপরই চালু করা হয়েছে। বাকি লাইনটি চালু করতে হলে ২-৩ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট কোম্পানি লিমিটেডের এক কর্মকর্তা।

সঞ্চালন লাইনে ত্রুটির কারণে জাতীয় গ্রিডে আকস্মিকভাবে দুটি ইউনিট থেকে সরবরাহ করা অন্তত ৫৭০ মেগাওয়াট ঘাটতি তৈরি হয়। এর প্রভাব দেখা গেছে রাজধানী ঢাকাতেও। জুমার নামাজের পরপরই অন্তত আধা ঘণ্টার বেশি রাজধানীর কারওয়ান বাজার, বনশ্রী এলাকায় বিদ্যুতের লোডশেডিং হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত