আনোয়ারায় এনসিপি নেতাকে কুপিয়ে আহত

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ এএম

চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলার সদস্য ও সাবেক যুগ্ম সমন্বয়কারী দেলওয়ার হোসেনকে দুর্বৃত্তরা রামদা দিয়ে কুপিয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার চাতরী চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর গুরুতর আহত দেলোয়ার হোসেনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী দেলোয়ারের সহকর্মী মো. জুলফিকার বলেন, দুর্বৃত্তরা হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই দেলওয়ারকে কুপিয়ে পালিয়ে যায়। দক্ষিণ জেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জোবাইরুল আলম মানিক বলেন, বিএনপির কিছু সন্ত্রাসী কোনো কারণ ছাড়াই দেলওয়ার হোসেনকে অতর্কিত কুপিয়ে জখম করেছে। সন্ত্রাসীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত