শিক্ষামন্ত্রী

নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রয়োজনীয়তা বিবেচনা করে সিদ্ধান্ত

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১২:১৩ পিএম

সরকার নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজনীয়তা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে এস, এম, জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের লিখিত উত্তরে শিক্ষা মন্ত্রী (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) এ কথা জানান ৷ এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ অধিবেশনে সভাপতিত্ব করেন ৷

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, বর্তমানে বাংলাদেশে ৫৭ (সাতান্ন)টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। বর্তমান সরকার এগুলোর মানোন্নয়নের বিষয়ে বদ্ধপরিকর। সরকার নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজনীয়তা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত