রাজবাড়ীতে আলুবোঝাই ট্রাক উল্টে নিহত চালক

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০১:৩১ পিএম

রাজবাড়ীতে একটি আলু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে ট্রাকের চালক নিহত হয়েছেন। রবিবার (১৫ মার্চ) রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম সজীব (২৫)। তিনি নাটোর জেলার সদর উপজেলার বাসিলা গ্রামের শাহাদত হোসেনের ছেলে। 

আলাদিপুর হাইওয়ে থানা সূত্রে জানা যায়, উত্তরবঙ্গ থেকে একটি আলু বোঝাই ট্রাক ফরিদপুর যাচ্ছিল। ট্রাকটি রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের কালামদিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পরে যায়। এসময় ট্রাকের চালক গাড়ির নিচে চাপা পরে। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের বিষয়টি নিশ্চিত করে আলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নিহতের ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত