ময়মনসিংহের ভালুকায় ৭ বছর বয়সী এক শিশুকে গাছ থেকে ফুল পেড়ে দেয়ার কথা বলে ফুঁসলিয়ে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তামিম (১৪) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ওই শিশুটি সাতেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় একই এলাকার মো. সিদ্দিক মিয়ার ছেলে তামিম গাছ থেকে ফুল পেড়ে দেয়ার কথা বলে শিশুটিকে ফুঁসলিয়ে নির্জন একটি বাঁশঝাড়ে নিয়ে যায়। পরে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ সময় শিশুটির ডাক চিৎকারে অন্য শিশু ও আশপাশের লোকজন ছুটে গেলে ধর্ষক পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। এ ঘটনার ভিকটিমের মা বাদি হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে মডেল থানা পুলিশ অভিযুক্ত কিশোর তামিমকে শনিবার রাতে গ্রেপ্তার করে।
থানার এসআই মো. নূরুল হক জানান, শিশু ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার পর ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অভিযুক্ত কিশোরকে আদালতে পাঠানো হয়েছে।
সাতকানিয়ায় ডাম্পার চাপায় আহত যুবকের মৃত্যু
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ