মাদারীপুরের শিবচরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে সেলিম শিকদার নামের এক কৃষকের গোয়ালঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। রবিবার (১৫ মার্চ) দুপুরে জেলার শিবচর পৌরসভার যাদুয়ারচর গ্রামের কৃষক সেলিম শিকদারের গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার দুপুরে নিমিশেই আগুন গোয়ালঘরের চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে পুড়ে গোয়ালঘরে থাকা ২টি গরু মারা গিয়ে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি। তবে অগ্নিকাণ্ডের কারন জানা যায়নি।
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে রওনা দিয়েছিলাম। পরে আবার স্থানীয়রা ফোনে জানান আগুন নিভানো হয়েছে আপনাদের আসার প্রয়োজন নেই।
গেস্টরুম-গণরুম নির্যাতন নিয়ে ডাকসুর স্মৃতিলিখন প্রতিযোগিতা