রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক হলেন আব্দুস সালাম মিয়া

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১০:৫৭ পিএম

রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম মিয়া। রবিবার (১৫মার্চ) তাকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আব্দুস সালাম মিয়ে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি একাধিকবার জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আব্দুস সালাম মিয়া বর্তমানে জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতির দায়িত্বে রয়েছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত