পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে প্রথমবারের মতো সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার হিসাবে নগদ টাকা দিয়েছে সরকার।
মঙ্গলবার (১৭ মার্চ) দেশের পাঁচটি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এদিন রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ সিটি করপোরেশনের মোট ৭ হাজার ১৫১ জন পরিচ্ছন্নতা কর্মীকে দেওয়া হয় মোট সাড়ে ৩৪ লাখ টাকা।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দেশের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের এই নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবেই প্রধানমন্ত্রী এই উদ্যোগ গ্রহণ করেছেন।
আতিকুর রহমান রুমন আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই সহায়তা তাঁদের পরিবারে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে। পাশাপাশি নগরসেবায় নিয়োজিত সব কর্মীর কল্যাণে সরকার ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।
