মুরাদনগরে ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১২:৪৭ পিএম

কুমিল্লার মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর পড়া গাছের নিচে চাপা পড়ে শেফালী বর্মণ (৫৫) এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

শেফালী বর্মণের স্বামীর বাড়ি মুরাদনগর সদরের জেলে পাড়ায়। সে রঞ্জন চন্দ্র বর্মণের স্ত্রী। 

পরিবারের লোকজন জানান, শেফালী বর্মণের স্বামী মারা যাওয়ার পর দড়িকান্দি বাপের বাড়িতে ছোট্ট একটি টিনের চালা ঘরে বসবাস করতেন তিনি। তার দুই মেয়ে বিয়ে হয়ে যাওয়ায় তিনি ঘরে একাই থাকতেন। বুধবার রাত ৮টার দিকে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় উঠলে ঘরের পাশে থাকা বিশাল আকৃতির একটি কাঁঠাল গাছ ঘরটির ওপরে পড়ে। এ সময় রাতের খাবার খাওয়া অবস্থায় শেফালী বর্মণ গাছের নিচে চাপা পড়ে মারা যান। ঝড় থেমে যাওয়ার পরে পরিবারের লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে গাছ সরিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত