গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাইম হোসেন (৩৩) নামে এক যুবকের বিরুদ্ধে ওমান প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ভিডিও ধারণ করে ব্লাকমেইলিং করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর রাতে অভিযুক্ত নাইম হোসেনকে উপজেলার বাগদা বাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের লালপুকুর মোল্লাপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। নাইম হোসেন পেশায় একজন পান ব্যাবসায়ী। বাগদা বাজারে তার পানের দোকান রয়েছে।
জানা গেছে, নাইম হোসেনের সঙ্গে প্রায় এক বছর আগে ওমান প্রবাসীর স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয়। এ পরিচয়ের সুবাদে নাইম হোসেন মাঝে মধ্যেই তাকে প্রলোভন দিয়ে অসৎ সঙ্গ দেওয়ার জন্য ফুসলাইতে থাকেন। একপর্যায়ে গত বছরের ৪ এপ্রিল মধ্যরাতে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। এ সময় তিনি ধর্ষণের চিত্র মোবাইল ফোনে ধারণ করেন। পরে উক্ত ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করা হয়।
এছাড়াও বিভিন্ন সময় তার নিকট থেকে মোট ৫ লাখ টাকা হাতিয়ে নেন নাইম হোসেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী বুধবার (১৮ মার্চ) রাতে নারী ও শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন। মামলায় নাইম হোসেনকে অভিযুক্ত করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রদীপ কুমার বর্মণ জানান, এ ঘটনায় অভিযুক্ত নাইম হোসেনকে বৃহস্পতিবার ভোর রাতে বাগদা বাজার পানের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মের হক জানান, গ্রেপ্তার নাইম হোসেনকে জেলা কারাগারে পাঠানোর আবেদনসহ বৃহস্পতিবার সকালে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক আবেদনের শুনানি শেষে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৬ ঘণ্টার ব্যবধানে সোনার দামে আরও পতন, কমল ৭৬৯৮ টাকা