সিংড়ায় দাউদার মাহমুদের ঈদসামগ্রী বিতরণ 

আপডেট : ২০ মার্চ ২০২৬, ০৪:১৬ পিএম

নাটোরের সিংড়ায় ৫০০ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছেন সাবেক বিএনপি নেতা দাউদার মাহমুদ।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিংড়া বাসস্ট্যান্ডে নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে অসহায়, দরিদ্র, পথচারী, রিক্সাচালক ও দিনমজুর ৫০০ পরিবারের মাঝে ঈদসামগ্রী (লাচ্ছা, সেমাই ও চিনি) বিতরণ করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ। 

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব তায়েজুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান, জয়নুল আবেদীন বিদ্যুৎ, শিপন আহসান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত