সৌদি আরবের সঙ্গে মিল রেখে গৌরীপুরে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

আপডেট : ২০ মার্চ ২০২৬, ০৪:৩৭ পিএম

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে অবস্থিত সুরেশ্বর দরবার শরীফে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টা ৪০ মিনিটে দরবার প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বিশিষ্ট আলেম মাওলানা সিকান্দার আলী। 

ঈদের এই বিশেষ জামাতে ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলা যেমন ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ফুলপুর, হালুয়াঘাট ও শম্ভুগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে কয়েকশত আশেকান, মুরিদান ও ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। জামাতে অংশ নেওয়া মুসল্লিদের উপস্থিতিতে পুরো দরবার এলাকা ধর্মীয় ভাবগাম্ভীর্যে ভরে ওঠে। এছাড়াও নারীদের জন্য পৃথকভাবে ঈদের নামাজ আদায়ের সুব্যবস্থা রাখা হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে প্রশংসা কুড়ায়।

নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন এবং বিশ্বব্যাপী মুসলমানদের শান্তি ও নিরাপত্তার জন্য দোয়া করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত