ঈদে ঘর সাজানোর সহজ ৬ উপায়

আপডেট : ২০ মার্চ ২০২৬, ১০:৪৫ পিএম

ঘর হলো আমাদের শান্তির নীড়। দিনশেষে একটু স্বস্তির জন্য আমরা ঘরেই ফিরি। আর ঈদ হলে তো কথাই নেই! আত্মীয়-স্বজন আর বন্ধুদের আড্ডায় ঘর যেন উৎসবের প্রাণকেন্দ্র হয়ে ওঠে। দামী আসবাব নয়, বরং আপনার রুচিশীল সাজই বদলে দিতে পারে ঘরের পরিবেশ।

চলুন, জেনে নিই এবারের ঈদে ঘর সাজাতে বেছে নিতে পারেন কোন পদ্ধতিগুলো।

বিছানার চাদরে নতুনত্ব
ঘরে ঢুকলেই সবার আগে চোখ পড়ে বিছানায়। তাই চাদরটি হওয়া চাই ঘরের দেয়াল আর আসবাবের সঙ্গে মানানসই। হালকা রঙের চাদর মনে প্রশান্তি আনে।

তবে যারা আভিজাত্য পছন্দ করেন, তারা ব্লক বা হাতের কাজের চাদর বেছে নিতে পারেন। নিউ মার্কেট বা হোমটেক্সের মতো শোরুমগুলোতে এখন ঈদের দারুণ সব কালেকশন পাওয়া যাচ্ছে।

বাহারি পর্দা
জানালার পর্দা ঘরের অনেকটা অংশ জুড়ে থাকে। পর্দা বদলে দিলেই মনে হয় পুরো ঘরটা নতুন হয়ে গেছে। বিছানার চাদরের রঙের সাথে মিলিয়ে পর্দা কিনতে পারেন। বাজেট কম হলে অন্তত বসার ঘরের পর্দাটা বদলে দিলেও আড্ডায় নতুনত্ব আসবে।

দেয়ালের সাজ (পেইন্টিং ও ছবি)
খালি দেয়াল ঘরের সৌন্দর্য কমিয়ে দেয়। দেয়ালে সুন্দর কোনো পেইন্টিং, নিজেদের প্রিয় মুহূর্তের বাঁধাই করা ছবি বা নান্দনিক ওয়াল হ্যাঙ্গিং ঝোলাতে পারেন। এতে ঘরটি হয়ে উঠবে আরও প্রাণবন্ত।

আধুনিক ওয়াল স্টিকার
অল্প খরচে ঘরের ভোল পাল্টাতে ওয়াল স্টিকারের জুড়ি নেই। এখন অনলাইনে অনেক থ্রিডি স্টিকার পাওয়া যায়। ড্রয়িং রুম বা ডাইনিংয়ের জন্য আলাদা ডিজাইনের স্টিকার লাগিয়ে ঘরে ভিন্নমাত্রা যোগ করতে পারেন।

ইনডোর প্ল্যান্ট বা ইনডোর গাছ
যান্ত্রিক জীবনে একটু সবুজের ছোঁয়া কে না চায়? ঘর ঠাণ্ডা রাখতে এবং সজীবতা আনতে ইনডোর প্ল্যান্ট সেরা অপশন। মানিপ্ল্যান্ট বা স্নেক প্ল্যান্টের মতো গাছগুলো খুব অল্প যত্নেই বেঁচে থাকে। ঘরের কোণে একটু সবুজ আপনার ক্লান্তি দূর করতে সাহায্য করবে।

শৌখিন শো-পিস
শো-র‍্যাক বা বেসিনের ওপর ছোট ছোট মাটির বা সিরামিকের শো-পিস আপনার রুচির পরিচয় দেবে। বড় অ্যাকুরিয়ামের ঝামেলা এড়াতে ছোট কাঁচের জারে মাছ রাখতে পারেন অথবা বাটিতে পানি দিয়ে তাতে কৃত্রিম পদ্ম ফুল ভাসিয়ে রাখতে পারেন।

সূত্র : সাজগোজ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত