মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধ জাহাজ এবং কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট : ২০ মার্চ ২০২৬, ১১:৫০ পিএম

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধজাহাজ এবং কয়েক হাজার সেনা পাঠাচ্ছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করে একাধিক সংবাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে বলা হয়েছে, ওই মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ক্যালিফোর্নিয়া-ভিত্তিক যুদ্ধ জাহাজ ইউএসএস বক্সার এবং ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের প্রায় আড়াই হাজার মেরিন সেনা মধ্যপ্রাচ্যের দিকে রওনা হবেন।

একজন কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই পশ্চিম উপকূল থেকে সরিয়ে এনে তাদের মোতায়েন করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত