জ্বালানি সংকট বড় হচ্ছে

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ এএম

দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের বর্তমান পরিস্থিতিকে শুধু ‘চ্যালেঞ্জ’ বলার সুযোগ নেই, এটি ক্রমেই বড় সমস্যায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য ড. রফিকুল ইসলাম। গতকাল মঙ্গলবার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ডিএমকে লেকচার গ্যালারিতে ‘ন্যায্য জ্বালানি রূপান্তরের প্রমাণভিত্তিক পথ : নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ ও ইনভেন্টরি স্টাডির ফল’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, জ্বালানি সংকট কোনো একক প্রতিষ্ঠান বা শুধু সরকারের পক্ষে সমাধান করা সম্ভব নয়। সরকার, শিল্প খাত, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, কৃষি খাতে গবেষণা ও প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ যেমন উৎপাদন সক্ষমতা বাড়িয়েছে, জ্বালানি খাতেও একই ধরনের গবেষণাভিত্তিক উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে দুটি গবেষণার ফল উপস্থাপন করেন আইইউবির শিক্ষক মোহাম্মদ রেজওয়ান উদ্দিন ও প্রফেসর খসরু মোহাম্মদ সেলিম।

সর্বশেষ সর্বাধিক পঠিত