যুক্তরাষ্ট্র ভ্রমণে আগ্রহীদের জন্য দূতাবাসের বার্তা

আপডেট : ২১ মার্চ ২০২৬, ১১:২৯ এএম

যারা যুক্তরাষ্ট্রে ভ্রমণে আগ্রহী তাদের উদ্দেশে ঢাকার মার্কিন দূতাবাস বলেছে, চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ ভ্রমণকারীদের ব্যয় বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাক‌তে হ‌বে। শনিবার (২১ মার্চ) ঢাকার মার্কিন দূতাবাস ভিসাসংক্রান্ত এক বার্তায় এ কথা জানিয়েছে।

দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, আপনি যদি যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করেন, তবে নিশ্চিত করুন যে সম্ভাব্য ভ্রমণ বিঘ্ন বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ আপনার নিজের ব্যয় বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে। 

ভিসা সাক্ষাৎকারে যথাযথ প্রস্তুতি নিয়ে আসুন এবং এমন প্রমাণপত্র সঙ্গে রাখুন যা দেখায় যে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আপনি সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা কম। 

মনে রাখবেন, ভুয়া নথি উপস্থাপন করা প্রতারণার শামিল; এতে আপনি ভিসার জন্য অযোগ্য হয়ে পড়বেন এবং স্থায়ীভাবে অযোগ্য ঘোষিত হতে পারেন।

উল্লেখ্য, মা‌র্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থে‌কে অভিবাসন নীতির ব্যাপারে ক‌ঠোর অবস্থানে রয়েছে। ট্রাম্প প্রশাসনের অ‌ভিবাসন অভিবাসন নীতি, বি‌শেষ ক‌রে, ভিসা সংক্রান্ত বার্তা প্রতি‌নিয়ত শেয়ার ক‌রে যা‌চ্ছে মা‌র্কিন দূতাবাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত