রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

আপডেট : ২১ মার্চ ২০২৬, ১২:৪৬ পিএম

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

তিনি আজ শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত ঈদের জামাতে অংশগ্রহণ করেন।
জামাতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণসহ সর্বস্তরের মুসল্লিগণ অংশগ্রহণ করেছেন।

নামাজ শেষে দেশের সামগ্রিক উন্নয়ন, অব্যাহত অগ্রযাত্রা ও সমৃদ্ধি এবং দেশবাসী ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে আইজিপি পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

সবশেষে আইজিপি রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত