রোহিঙ্গা প্রত্যাবাসন সরকারের গুরুত্বপূর্ণ ইস্যু: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২১ মার্চ ২০২৬, ০১:২৭ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন বর্তমান সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ ও চলমান ইস্যু। আমরা এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করি সব সময়। যাতে বর্তমান সাহায্য বহাল থাকে এবং ভবিষ্যতে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণভাবে নিজেদের দেশে প্রত্যাবাসন করা যায়। 

শনিবার (২১ মার্চ) সকালে কক্সবাজারের পেকুয়া ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন অগ্রগতির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জাতিকে এগিয়ে নিতে চাই। আজকের ঈদের দিনে এটাই প্রত্যাশা।

সর্বশেষ বিদেশ সফরে ‘ইন্টারন্যাশনাল ফ্রড সামিট’ এ অংশগ্রহণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  ফ্রড বা ডিজিটাল স্ক্যাম বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে, কীভাবে এই সমস্যার বৈশ্বিক মোকাবিলা করা যায় সে লক্ষ্যে সামিটটি জাতিসংঘের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে এবং কৌশল প্রণয়ন করা হয়েছে। আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত