ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। সেখানে তিনি ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন নিজের বিশেষ এক আবেগের কথা। কোনো দামি ব্র্যান্ডের পোশাক নয়, বরং প্রয়াত মায়ের স্মৃতিকে জড়িয়েই এবারের ইদ উদযাপন করছেন তিনি।
ভিডিও বার্তায় শুভ বলেন, ‘এবারের ঈদটা আমার জন্য একটু বেশিই স্পেশাল ছিলো। প্রায় দেড়-দু বছর ধরে আমি একটা কাজ করছিলাম ‘জ্যাজ সিটি’ নামে সনি লিভের, সেটা রিলিজ হয়েছে রিসেন্টলি। তো আপনারা দেখলে খুশি হবো।’
তবে ক্যারিয়ারের সাফল্যের চেয়েও ব্যক্তিগত এক অদেখা অনুভূতির কথা জানিয়ে শুভ আরও বলেন, ‘আমার ঈদ তো এজ ইউজুয়াল মার (মায়ের) শাড়ি দিয়ে বানানো পাঞ্জাবি পরে মায়ের সঙ্গে সকালবেলা দেখা করতে গিয়েছিলাম কবরে এবং জিয়ারত করে ফিরে এসে বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডাবাজি খাওয়া-দাওয়া করেছি।’
গতকাল তিনি ঢাকার মেঘলা আকাশের কথা মনে করিয়ে দিয়ে সবার উদ্দেশ্যে বলেন, ‘ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই অনেক খাওয়া-দাওয়া, ঈদ মানেই বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, আড্ডা দেয়া, গান করা। আশা করছি আপনারা সবাই অনেক অনেক আনন্দ করছেন ঈদের দিনে। ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। ঈদ মোবারক।’
অনুষ্ঠানের চাঁদা উত্তোলনের অভিযোগে যুবদল নেতাকে গণপিটুনি