শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

২৫দিনে ১৭৪ ফ্লাইট বাতিল

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৩ পিএম

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আরও সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সোমবার (২৩ মার্চ) এসব ফ্লাইট বাতিলের খবর দিয়েছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল। 

তিনি জানান, সোমবার বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ৩টি অ্যারাইভাল ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ২টি ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট রয়েছে। তবে মধ্যপ্রাচ্যে বিভিন্ন এয়ারলাইনসের মোট ১১টি আন্তর্জাতিক ফ্লাইট চালু ছিল। এর মধ্যে মধ্যপ্রাচ্য থেকে ৬টি অ্যারাইভাল এবং মধ্যপ্রাচ্যগামী ৫টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল। এদিকে, সালাম এয়ার, এয়ার আরাবিয়া এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে চট্টগ্রামগামী ফ্লাইটগুলোর স্থবিরতা এখনো অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত ২৮  ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে এ পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দর থেকে মোট ১৭৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত