ঘরে আগুন দিয়ে পুরো পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা, থানায় অভিযোগ

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৭:১৪ পিএম

মাদারীপুরের শিবচরে রাতের আধাঁরে আগুন দিয়ে একটি পরিবারের সকল সদস্যকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সন্নাসীর চর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাচামারা ভুলু হোসেন শাকিলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিবচর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভুলু হোসেন শাকিল ও তার পরিবারের সকল সদস্য রাতে খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে  ভুলু হোসেন শাকিলের মা কিছু পোড়া গন্ধ পেয়ে ঘুম থেকে উঠে যান। দরজা খুলে দেখেন তার ঘরের পেছনের দিকে আগুন জ্বলছে। তার চিৎকারে বসতঘরে ঘুমিয়ে থাকা তার বাবা- ভাই উঠে তাদের চিৎকারে আশপাশের স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসেন। স্থানীয় লোকজনদের সহযোগিতায় বাড়ির আগুন নিভানোর চেষ্টা করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, ঘুমন্ত অবস্থায় বসতঘরে আগুন দিয়ে পরিবারের সকল সদস্যকে পুড়িয়ে হত্যার চেষ্ঠা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আগুনে প্রায় ১ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান অভিযোগকারী ভুলু হোসেন শাকিল।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন সেরনিয়াবাদ বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত