মন্ত্রিসভা আরেক দফায় পুনর্বণ্টন করা হয়েছে। তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের একটি মন্ত্রণালয় কমানো হয়েছে। অন্যদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারীকে আরও একটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল বুধবার রুলস অব বিজনেস অনুযায়ী এই দপ্তর পুনর্বণ্টন করেছেন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।
মোহাম্মদ আমিন উর রশিদ এতদিন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পুনর্বণ্টনের পর এখন তিনি মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। অন্যদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
