মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এ সময় মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করে বক্তারা বলেন, তাদের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আ. আজিজ সরকার, সদস্য সচিব মো. সোহরাব শরীফ, স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন।
সংবর্ধিত মুক্তিযোদ্ধারা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, রাষ্ট্রের এমন সম্মাননা তাদের গর্বিত করে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং শেষে মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দেশের অগ্রগতির জন্য দোয়া করা হয়।
স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে জাবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ 