হাজীগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৯:২৫ এএম

চাঁদপুরের হাজীগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা। ঘটনাটি ঘটেছে হাজিগঞ্জ উপজেলা লাওকোরা  প্রধানিয়ার বাড়িতে। নিহত যুবকের নাম রিয়াদ হোসেন। জানা যায়, রিয়াদ লাওকোরা প্রধানীয়া বাড়ির আব্দুল মালেকের ৩য় ছেলে।

রিয়াদ হোসেন (১৯) রাতের কোন এক সময়ে বাড়ির আঙ্গিনায় থাকা জারুল গাছের সাথে গলায় ফাঁস দেয়।
বাড়ির লোকজন  গাছের সাথে লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে হাজীগঞ্জ থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।

একই বাড়ির বাসিন্দা মো. খোরশেদ আলম বলেন, সকালে বাড়ির লোকজন গাছে ঝুলতে দেখে ডাক চিৎকার দেয়। সে হয়তো রাতের কোন এক সময় এ কাজ করে।

নিহত রিয়াদের বড় চাচা হেদু মিয়া বলেন, পরিবারের কারো সাথে কোন ঝগড়া বিবাদ হয়নি তারপরও যে সে কেন এমন কাজ করলো?

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি ঘটনাস্থলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত