ব্যবসায়ীর গুদাম থেকে ছয় হাজার লিটার ডিজেল জব্দ

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৬:৩০ পিএম

চট্টগ্রামে এক ব্যবসায়ীর গুদাম থেকে ছয় হাজার লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন ও নগর পুলিশ। তবে ব্যবসায়ীর নাম জানাতে পারেনি পুলিশ। শুক্রবার (২৭ মার্চ)  শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ওই সব ডিজেল জব্দ করা হয়।

পুলিশ জানায়, জ্বালানি সংকট কাজে লাগিয়ে অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ডিজেল মজুত করে আসছিলেন। গোপন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে পানির দুটি ট্যাংক থেকে মজুত করা জ্বালানি তেল জব্দ করা হয়। খোলাবাজারে বেশি দামে বিক্রির পরিকল্পনা ছিল তার।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। অভিযানে অবৈধ ডিজেলের পাশাপাশি তেল স্থানান্তরের জন্য ব্যবহৃত সরঞ্জামাদিও জব্দ করা হয়। এ বিষয়ে মামলার দেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হয়েছে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ বলেন, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় আরও দুজনকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত