আগামী ৭ এপ্রিল বগুড়ার মম ইন হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হবে জমজমাট টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-২০২৫। দক্ষিণ এশিয়ার সংগীত জগতের এই বর্ণাঢ্য আসরে আজীবন সম্মাননাসহ মোট ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। আর এই অ্যাওয়ার্ডে পল্লীগীতি ও মরমী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ লোকসংগীত শিল্পী হিসেবে মনোনয়ন পেয়েছেন সংগীতশিল্পী হাফিজ বাউলা। ‘মন মাঝি’ শিরোনামের এই কথা লিখেছেন ড. সোহেল মাসুদ এবং সুর এবং সংগীত করেছেন হাফিজ বাউলা নিজেই। গানটি প্রকাশ হয়েছিল রেইন মিউজিক থেকে। মনোনয়ন পেয়ে অনেকটা উচ্ছ্বসিত কণ্ঠে হাফিজ বাউলা বলেন, এই প্রথম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের ২০তম আয়োজনে আমার গাওয়া গান ‘মন মাঝি’ গান দিয়ে শ্রেষ্ঠ লোকসংগীত শিল্পী হিসেবে মনোনয়ন পেয়েছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি হঠাৎ করেই এই খবরটি শুনেছি। যা আমার সংগীত ক্যারিয়ারের জন্য বিশাল পাওয়া মনে মনে করছি। সবার কাছে দোয়া চাই আমি যেন সামনেও আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারি। উল্লেখ্য, হাফিজ বাউলার সংগীতে এ পর্যন্ত রিলিজ হওয়া গানের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। নিজেও কণ্ঠ দিয়েছেন তিনশর বেশি গানে। তার সুরে প্রকাশ হওয়া গানের সংখ্যা ও প্রায় একশ।
×
