নদীতে মাছ ধরতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১২:২৯ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় নদীতে মাছ ধরতে গিয়ে লিখন রহমান খান নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। উপজেলার মালঞ্চি বাজার সংলগ্ন এলাকার বড়াল নদীতে শনিবার (২৮ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।

মৃত লিখন রহমান খান (২১) উপজেলার আরাজি মাড়িয়া গ্রামের বাসিন্দা ও কাঁচামালের ব্যবসা করতেন।   তিনি দীর্ঘদিন উচ্চ রক্তচাপে ভুগছিলেন এবং তার শারীরিক ওজনও স্বাভাবিকের তুলনায় বেশি ছিল।

পরিবার ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে উপজেলার মালঞ্চি বাজারে তার কাঁচামালের দোকান থেকে বাড়িতে ফেরেন লিখন। পরে একটি ঠেলা জাল নিয়ে বড়াল নদীতে মাছ ধরতে যান। এর মধ্যে কোনো এক সময় নদীতে পড়ে যান তিনি। এ সময় তার ফুফাতো বোন বেদেনা খাতুন নদীর পাড়ে গিয়ে তাকে পানিতে পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে  রামেককে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত